হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শিক্ষার্থীদের অবস্থান, দীর্ঘ যানজট

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন। এতে মহাসড়কের উভয় পাশে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী।

বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস ও বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণ করে প্রজ্ঞাপন জারির দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টায় শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল করে ফায়ার সার্ভিস অফিসের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর সোয়া ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলছে।

এ বিষয়ে আলাপকালে কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের জানান, শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান কর্মসূচি পালনকালে যান চলাচল বন্ধ রয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।

এ বিষয়ে শিক্ষার্থীরা জানান, দাবি আদায়ের জন্য এই অবস্থান কর্মসূচি। দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী