হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপুরে প্রতিপক্ষের বোমার আঘাতে পা উড়ে যাওয়া যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মদি গ্রামে বোমা বিস্ফোরণে পা উড়ে যাওয়া শাওন মাতুব্বরের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

নিহত ব্যক্তি হলেন সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মদি গ্রামের জাহাঙ্গীর মাতুব্বরের ছেলে শাওন মাতুব্বর (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মদি গ্রামের হায়াত ধুলকির সাথে একই এলাকার সজীব হাওলাদারের বিরোধ দীর্ঘ দিন ধরে চলে আসছে। এরই জেরে রোববার রাত ৮টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। এ সময় বেশ কয়েকটি বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। বোমার আঘাতে শাওন মাতুব্বর নামে এক যুবকের পা উড়ে যায়। এছাড়া সংঘর্ষে আহত হয় আরো ৯ জন। গুরুতর শাওনকে উদ্ধার করে ভর্তি করা জেলা সদর হাসপাতালে। পরে আশঙ্কাজনক অবস্থায় শাওনকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ফলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়ন রাখা আছে।

এ দিকে মাদারীপুর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, বোমা বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন একজন মারা গেছে। এখনো নিহতের পরিবার থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। পেলে ব্যবস্থা নেয়া হবে।

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী