হোম > সারা দেশ > ঢাকা

জমি বিরোধ নিয়ে মারধরে মাদরাসার সুপারের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, গোপালপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় জমি বিরোধ নিয়ে মারধরে মারা গেছেন মাদরসার প্রধান সুপার। বুধবার রাতে মারা যান তিনি। এ ঘটনায় সুপারের স্ত্রী শাহনাজ পারভীন পাঁচজনকে আসামি করে গোপালপুর থানায় হত্যা মামলা করেছেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বেলুয়া দাখিল মাদ্রাসার প্রধান সুপার আব্দুল হাই আল হাদী (৬৫) নগদাশিমলা ইউনিয়নের দক্ষিণ বিলডগা গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে প্রতিবেশী মাহবুব আলী ও তার সহযোগীদের সঙ্গে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার রাতে বাড়ির ছাদে জমে থাকা বৃষ্টির পানি পড়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মাহবুব আলীসহ আসামিরা হাদীকে মারধর করে। তাকে হাসপাতালে নেয়া হেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোপালপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেডএম

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের