হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে অটোরিকশা-প্রাইভেটকার সংঘর্ষে নিহত দুই

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীর শিবপুরে প্রাইভেটকার ও ব্যাটারীচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। শনিবার দুপুরে মনোহরদীর আঞ্চলিক সড়কের আশ্রাফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো শিবপুর উপজেলার লাকুশী গ্রামের আল আমিন শেখের ছেলে জুনায়েদ শেখ (১৩) ও খোরশেদ শেখের ছেলে অটোরিকশা চালক রুবেল শেখ (১৯)।

এ ঘটনায় নিহত জুনায়েদ শেখের মা মাহফুজা বেগম গুরুতর আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কহিনুর মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন।

এমই

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর