হোম > সারা দেশ > ঢাকা

নুরাল পাগলার দরবারে সহিংসতায় আরো দুইজন গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরীফে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও ভক্ত মো. রাসেল মোল্লা হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন গোয়ালন্দ উপজেলার অম্বরপুর গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে ও গোয়ালন্দ বড় মসজিদের ইমাম মাওলানা মো. আবু সাঈদ (৪৫) এবং গোয়ালন্দ পৌর শহরের দেওয়ানপাড়া গ্রামের কুদ্দুস শেখের ছেলে মো. রাসেল শেখ (২৪)।

বুধবার পৃথক অভিযানে ফরিদপুর থেকে মাওলানা আবু সাঈদ ও ঢাকার নাখালপাড়া থেকে রাসেল শেখকে গ্রেপ্তার করে গোয়ালন্দ ঘাট থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পরে বিকেলে রাজবাড়ী আদালতে সোপর্দ করলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

এ পর্যন্ত পুলিশের দায়েরকৃত মামলায় ১৬ জন এবং রাসেল হত্যা মামলায় ৮ জনসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৭ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

নিহত রাসেলের বাবা আমজাদ মোল্লা বাদী হয়ে গত সোমবার রাতে ৩৫০০-৪০০০ জন অজ্ঞাতনামাকে আসামি করে গোয়ালন্দ থানায় মামলা দায়ের করেন।

এর আগে গত শুক্রবার রাতে গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে অজ্ঞাত সাড়ে তিন হাজার জনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছিলেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আমার দেশকে জানান, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় ১৬ জন এবং রাসেল হত্যা মামলায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে অপু, বিল্লু, সোহান সরদার, অভি মণ্ডল রঞ্জু, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা আবু সাঈদ ও রাসেল শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর