হোম > সারা দেশ > ঢাকা

মানিকগঞ্জ-৩ বিএনপি প্রার্থী রিতার পক্ষে গণজোয়ার

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জ-৩ (সদর উপজেলার আংশিক ও সাটুরিয়া উপজেলা) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আফরোজা খানম রিতার পক্ষে ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে বলে দাবি করেছেন দলীয় নেতাকর্মীরা। এ সমর্থন আরো শক্তিশালী করতে দিনরাত পাড়া-মহল্লায় জোরালো প্রচার চালাচ্ছেন তারা।

প্রতিদিনের গণসংযোগ, মিছিল ও পথসভায় হিন্দু-মুসলিম নির্বিশেষে সবাই অংশগ্রহণ করছেন। শিশু-কিশোর, নারী-পুরুষ, রিকশাচালক, শ্রমজীবী, হিজড়া সম্প্রদায়, রবিদাস সমাজ এবং পেশাজীবী আইনজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা যাচ্ছে পথসভায়। বাজার, সড়ক ও পাড়া-মহল্লা ভোটারদের স্লোগান ও করতালিতে মুখর হয়ে উঠছে। বিশেষ করে নারীদের সক্রিয় উপস্থিতি এবং তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণে প্রচারে নতুন মাত্রা যোগ হয়েছে।

রিকশা শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ প্রকাশ্যে সমর্থন জানিয়ে বলছেন, আফরোজা খানম রিতা তাদের কণ্ঠস্বর হিসেবে মাঠে নেমেছেন। আইনজীবী সমাজ ও সচেতন নাগরিকদের অংশগ্রহণ প্রচারকে আরো দৃঢ় করেছে। তারা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা থেকেই রিতার পাশে দাঁড়িয়েছেন বলে জানান।

হিজড়া ও সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণ এ প্রচারকে দিয়েছে মানবিকতা ও সাম্যের বার্তা। স্থানীয়দের মতে, রিতার প্রতি ব্যাপক এ জনসমর্থন প্রমাণ করে তিনি কেবল একজন প্রার্থী নন; বরং পরিবর্তনের প্রতীক।

স্থানীয় ভোটার মাসুদুর রহমান বলেন, রিতা আপা আমাদের কথা শুনেছেন, পাশে দাঁড়িয়েছেন। তাই আমরা ধানের শীষে ভোট দেব।

ফরিদা ইয়াসমিন বলেন, নারীদের সম্মান ও নিরাপত্তার কথা তিনি সব সময় বলেন এ বিশ্বাস থেকেই আমরা তার সঙ্গে আছি। তরুণ শিক্ষার্থী রাসেল আহম্মেদ বলেন, শিক্ষার মানোন্নয়নের যে আশার কথা রিতা আপা বলেন, সেটাই আমাদের টানে।

হিজড়া সম্প্রদায়ের নার্গিস বলেন, তিনি আমাদের কথা শুনেছেন, তাই আমরা তাকে সমর্থন করছি। অ্যাডভোকেট মুরাদ হোসেন বলেন, গণজোয়ারই প্রমাণ করে মানুষ এখন সচেতন।

এ বিষয়ে আফরোজা খানম রিতা বলেন, ধানের শীষের এ গণজোয়ারে সব ষড়যন্ত্র নস্যাৎ হবে। ইনশাল্লাহ মানিকগঞ্জবাসী এবার ভুল করবে না। আগামী ১২ ফেব্রুয়ারি মানিকগঞ্জবাসী ধানের শীষকে বিজয়ী করবে, এটাই আমার বিশ্বাস।

কিশোরগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

শিবচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শিয়ালের কামড়ে নারী-শিশুসহ ৯ জন আহত

মাদারীপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

টাঙ্গাইল-৭ আসনে ১২৬ ভোটকেন্দ্রের মধ্যে ১২টি ঝুঁকিপূর্ণ

একটি পক্ষ আমাদের মা-বোনদের ভয় পাচ্ছে : নাহিদ ইসলাম

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

বোয়ালমারীতে প্রথম যাচ্ছেন জামায়াত আমির

ফরিদপুর-২: নির্বাচনি ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর