হোম > সারা দেশ > ঢাকা

সাবেক এমপি মমতাজের ব্যক্তিগত সহকারী জুয়েল গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, সিংগাইর (মানিকগঞ্জ)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারী হাসিনার পতনের পর আত্মগোপনে থাকা মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী (পিএস) মাহমুদুল হাসান জুয়েলকে (৪০) গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

১৫ আগস্ট সকাল ৯টার দিকে রাজধানীর মহাখালী ডিওএইচএস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন। পরিদর্শক মোশাররফ হোসেন জানান, জেলার বিভিন্ন থানায় একাধিক রাজনৈতিক মামলার চলমান তদন্তের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে জুয়েলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকৃত জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে রাজনৈতিক সহিংসতা, অবরোধ ও নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব অভিযোগে জুয়েলকে মানিকগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী