হোম > সারা দেশ > ঢাকা

কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

ঘন কুয়াশার কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি।

বিআইডব্লিউটিসি'র দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে, গভীর রাতে কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে যায় যে দৃষ্টিসীমা প্রায় শূন্যে নেমে আসে। মার্কিং বাতিগুলোও অস্পষ্ট হয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) নূর মোহাম্মদ ভূইয়া 'দৈনিক আমার দেশ'-কে বলেন, ‘কুয়াশার ঘনত্ব কিছুটা কমে গেলে ফেরি চলাচল শুরু হবে।’

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী