হোম > সারা দেশ > ঢাকা

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে চারজন দগ্ধ

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

গ্যাস বিস্ফোরণ। ছবি: আমার দেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। শনিবার ভোরে পশ্চিম মাসদাইর এলাকার আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন শাহীন আলম (৩০), তার স্ত্রী লিমা আক্তার (২৬), ছোট ভাই সাহেদ আলী (২৫) ও মো. হোসেন (২৪)। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, ফ্ল্যাটটির দরজা-জানালা বন্ধ ছিল। রাতে গ্যাস সরবরাহ না থাকলেও চুলার সংযোগের সুইচ খোলা ছিল। পরে রাতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে তা ঘরের ভেতরে ছড়িয়ে জমতে থাকে। ভোরে রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে মুহূর্তেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ফ্ল্যাটের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ঘরের বিভিন্ন আসবাবপত্রে আগুন ধরে যায়। পরে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দগ্ধ চারজনকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল আল আরেফিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লাইনের রাইজারের সুইচ খোলা থাকলেও রাতে গ্যাস সরবরাহ ছিল না। পরে হঠাৎ গ্যাস সরবরাহ শুরু হলে বন্ধ দরজা-জানালার কারণে তা ফ্ল্যাটের ভেতরে জমে যায়। সকালে চুলায় আগুন জ্বালাতে গেলে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন নারী ও তিনজন পুরুষসহ মোট চারজন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

পাগলা মসজিদে এবার রেকর্ড ৫১ বস্তা টাকা, গণনা চলছেই

প্রায় পাঁচ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স

গোপালগঞ্জে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

খেলার মাঠের জায়গায় পুকুর, জরাজীর্ণ কক্ষে পাঠদান

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্যপ্রযুক্তিমন্ত্রীর

প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা কবে বই পাবে, জানালেন শিক্ষামন্ত্রী

জনগণ যেটা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে: আইজিপি

গভীর রাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন, আতঙ্কে এলাকাবাসী

নিজের তৈরি বিমানে আকাশে উড়লেন মারুফ

মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, পেট্রোল বোমা নিক্ষেপ