হোম > সারা দেশ > ঢাকা

ধান গবেষণা ইনস্টিটিউটে ব্রির গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

স্টাফ রিপোর্টার, গাজীপুর

দেশের খাদ্য নিরাপত্তা ও ধান গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু হয়েছে। গাজীপুরে ব্রির সদর দপ্তরে আয়োজিত এই কর্মশালায় উঠে আসছে ধান গবেষণার সর্বশেষ অগ্রগতি ও অর্জন।

বৃহস্পতিবার সকালে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তর মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫’। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও জনসংখ্যা বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবেলায় ধান গবেষণাকে আরো যুগোপযোগী ও ফলপ্রসূ করতে হবে।

ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম।

এ ছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও’র বাংলাদেশ প্রতিনিধি জিয়াওকুন শি, সিজিআইএআর-এর স্কেলিং ফর ইমপ্যাক্ট প্রোগ্রামের ডাইরেক্টর ড. টিমোথি জে. ক্রুপনিক এবং আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট—ইরি’র বাংলাদেশ প্রতিনিধি ড. হোমনাথ ভান্ডারি।

ছয় দিনব্যাপী এই কর্মশালায় দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করতে ধান গবেষণার ভবিষ্যৎ পরিকল্পনা ও করণীয় নির্ধারণ করা হবে বলে আশা সংশ্লিষ্টদের।

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর