হোম > সারা দেশ > ঢাকা

কুয়াশার বাধা কাটিয়ে ফের সচল শরীয়তপুর–চাঁদপুর নৌপথ

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

ঘন কুয়াশার চাদরে ঢেকে যাওয়ার পর অবশেষে স্বস্তি ফিরেছে শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে। কুয়াশা কেটে যেতেই ফের চালু হয়েছে ফেরি চলাচল, প্রাণ ফিরে পেয়েছে ব্যস্ত এই নৌপথ। শনিবার ভোর ৬টা থেকে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক ঘোষণা করে। এতে দীর্ঘ সময় অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহনের চালকদের মাঝে স্বস্তির নিশ্বাস ফিরে আসে।

এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ করেই ঘন কুয়াশা নেমে আসে নদীপথে। দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে যাওয়ায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ওই সময় থেকেই শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, ঘন কুয়াশার কারণে নদীতে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য হয়েই ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কেটে গেলে সকাল ৬টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।

বর্তমানে এই নৌরুটে ছোট ও বড় মিলিয়ে মোট ৬টি ফেরি নিয়মিত চলাচল করছে। ফেরি চলাচল শুরু হওয়ায় দুই পাড়েই জমে থাকা যানজট ধীরে ধীরে কমতে শুরু করেছে।

শীত মৌসুমে কুয়াশাজনিত এমন পরিস্থিতি নিয়মিত দেখা দিলেও, দ্রুত সিদ্ধান্ত ও সময়োপযোগী ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে