হোম > সারা দেশ > ঢাকা

আব্দুল্লাহপুর ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

স্টাফ রিপোর্টার

পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় ডাক পৌঁছে দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে টঙ্গী-আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবল শামীম আহমেদ (বিপি-৯৮১৮২১৬৪৫১) জিএমপির এসএফ শাখায় ডাক বাহক হিসেবে কর্মরত ছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার মানিকদী দক্ষিণপাড়া এলাকার আঙ্গুর মিয়ার ছেলে।

জিএমপি সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে পুলিশ কমিশনার কার্যালয় থেকে ডাক নিয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার উদ্দেশে রওনা হন কনস্টেবল শামীম আহমেদ। ডাক বিতরণের কাজ শেষে ফেরার পথে দুপুর আনুমানিক ২টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী-আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

এদিকে দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় কনস্টেবল শামীম আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গাজীপুরের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান।

শোকবার্তায় তারা মরহুমের কর্মজীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দায়িত্ব পালনের সময় একজন পুলিশ সদস্যের এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তার মৃত্যুতে জিএমপির সর্বস্তরের সদস্য গভীরভাবে শোকাহত। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

পুলিশ কর্মকর্তারা শামীম আহমেদের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন, কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যের পরিবারের প্রতি পুলিশের মানবিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব যথাযথভাবে পালন করা হবে।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর