হোম > সারা দেশ > ঢাকা

১০ লাখ তরুণের কর্মসংস্থান করা হবে: আইসিটি মন্ত্রী

উপজেলা প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)

ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সরকার গঠনের পর আমরা তারেক রহমানের নেতৃত্বে প্রথম দিন থেকেই জনগণের দোরগোড়ায় উন্নয়ন ও সেবা পৌঁছে দিতে কাজ করছি।

শনিবার সকালে টাঙ্গাইলের মধুপুরে সড়ক উদ্বোধনে এসে তিনি এসব কথা বলেন।

ফকির মাহবুব আনাম আরো বলেন, মধুপুর-ধনবাড়ীবাসীকে শান্তিতে রাখতে চাই। একটি নিরাপদ শহর হিসেবে গড়তে চাই। নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে আমার নির্বাচনি এলাকায় কোন রকম চাঁদাবাজি সন্ত্রাসী হবে না। দখলবাজি হবে না। অল আর জিরো টলারেন্স। আমরা জনগণের দোড়গোড়ায় উন্নয়ন পৌঁছে দিতে চাই। তারই ধারবাহিকতায় মধুপুরের সাথী মোড় থেকে ৭শ মিটার সড়ক নির্মান কাজ উদ্বোধন করা হলো। শহরের প্রাণকেন্দ্রে মানুষের দীর্ঘ দিনের দুর্ভোগ লাঘবের জন্য সর্বাগ্রে এই কাজ উদ্বোধন করা হলো। আমরা দেশের জনগণ, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলের সহযোগিতা নিয়ে জনকল্যাণের মাধ্যমে সকলের আস্থা অর্জন করতে চাই।

এ সময় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নইম উদ্দিন আহমেদ, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম ভূইয়া, কৃষি কর্মকর্তা রকিব আল রানা, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক ইফতার বন্ধে পুলিশ পাঠালো বিএনপি নেতা

গাজীপুরে পৃথক স্থানে দুইজনের আগুনে পোড়া লাশ উদ্ধার

স্বাস্থ্যখাতকে সিন্ডিকেট ও দুর্নীতি মুক্ত করতে কাজ শুরু করেছি: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২০

নরসিংদীর কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার আসামি গৌরীপুরে গ্রেপ্তার

মব সৃষ্টি করে অযথা হয়রানি করা যাবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

নরসিংদীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় জেলা পুলিশের সংবাদ সম্মেলন

তিন মাসের বকেয়া পরিশোধ না করেই বন্ধ কারখানা, শ্রমিকদের বিক্ষোভ

সালথায় সরকারি জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১৫

শ্রীপুরে হত্যার পর কিশোরের লাশে আগুন