বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশের প্রশ্নে আমরা আপষহীন। ভারতের দাদাগীরি এই বাংলাদেশে আর চলবে না। দিল্লি থেকে ঢাকার গণভবনে কে বসবে, এই সিদ্ধান্ত আর আসবে না। বাংলাদেশের ক্ষমতায় যারা আসবে, তারা দিল্লিমুখী না হয়ে জনতামুখী হোন।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমড়াইল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পথসভায় তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণে এসে পথসভাটি অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগকে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের দেশের রাজনৈতিক যে দলগুলো রয়েছে, আমরা বিশ্বাস করতে চাই আপনাদের অনেক দায়িত্ব রয়েছে। আপনাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই। আমরা একসাথে চব্বিশ পরবর্তী বাংলাদেশ গড়তে চাই। কিন্তু সেখানে আওয়ামী পুনর্বাসন হবে না।
হাসনাত আব্দুলস্নাহ আরো বলেন, বাংলাদেশে ক্রীড়াশীল ও ফ্যাসিবাদ বিরোধী যতগুলো রাজনৈতিক দল রয়েছে, তাদের নেতাকর্মীদের বছরের পর বছর জেলে ভরে রাখা হয়েছে। এই দীর্ঘ দেড় যুগের অপশাসনের পরে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনে পরও আমরা মাথা নত করেছি। আমরা ব্যক্তি স্বার্থের কাছে মাথা নত করে জাতীয় স্বার্থকে উপেক্ষা করছি। যেখানে সংস্কারের কথা ছিল, আমরা ব্যক্তিস্বার্থকে বিস্বর্জন দিয়ে সেখানে দখল-চাঁদাবাজিতে মেতে উঠেছি।