হোম > সারা দেশ > ঢাকা

ফ্যাসিবাদের দোসররা এখনও প্রশাসনে: মঞ্জুরুল ইসলাম আফেন্দী

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব আল্লমা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, ফ্যাসিবাদের দোসররা প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো ঘাপটি মেরে বসে আছে। তাদেরকে অপসারণ করতে হবে, তা না হলে ফ্যাসিবাদ আবারো মাথাচাড়া দিবে।

বুধবার দুপুরে মাদারীপুর জেলার শিবচর পৌর অডিটরিয়ামে জমিয়তে ইসলাম বাংলাদেশ শিবচর উপজেলা শাখার আয়োজনে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

এসময় তিনি বলেন, এটি হবে সীমান্তকে শতভাগ সুরক্ষা রাখার পররাষ্ট্রনীতি। এটা কখনই অসহায় আর আত্মসমর্থনের পররাষ্ট্রনীতি হবে না। আগামীর বাংলাদেশে আমরা এমন পররাষ্ট্রনীতি চাই, যে পররাষ্ট্রনীতি হবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর পররাষ্ট্রনীতি। জাতীয় ইস্যুগুলোতেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আল্লামা নাজমুল হাসান কাসেমী, মাদারীপুর জেলা শাখার সভাপতি মুফতি রাকিব হাসান ওসমানী, সাধারণ সম্পাদক মাওলানা আবুল বাশার ফরায়েজি, শিবচর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আবু বকর সিদ্দিকিসহ অনেকেই।

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী