হোম > সারা দেশ > ঢাকা

নারায়ণগঞ্জে মাদরাসায় আগুনে দগ্ধ ৪৮ শিক্ষার্থী, আইসিইউতে ৩

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ হয়ে ৪৮ শিক্ষার্থীকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার রাত ২টার দিকে জামিয়া আশরাফিয়া মাদরাসায় এ আগুন লাগে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, হাসপাতালে আসা ৪৮ জনের মধ্যে আশঙ্কাজনক তিনজনকে আইসিইউতে নেওয়া হয়েছে। তারা হলেন—ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।

নারায়ণগঞ্জের ফতুল্লাজাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে মাদরাসার একটি অংশে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। মুহূর্তের মধ্যেই ভবনের ভেতরের চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

এতে ভেতরে থাকা শিক্ষার্থীদে মধ্যে আতঙ্ক তৈরি হয়। আতঙ্কে শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে বের হতে গেলে এবং ধোঁয়ার মধ্যে আটকা পড়ে তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিকভাবে অসুস্থ অবস্থায় মোট ৪৮ জন শিক্ষার্থীকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণে আতঙ্ক

ফরিদপুরে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন, ভেতরে ঘুমন্ত চালকের মৃত্যু

সাভার মডেল কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

আমার পরিবারের কিছু হলে দায় নিতে হবে ওসিকে: মেজর আখতারুজ্জামান

ফরিদপুরে ধর্ষণ মামলায় আট আসামির আমৃত্যু কারাদণ্ড

জাতীয় বিপ্লব দিবসে শীর্ষ নেতাদের অনুপস্থিতি, অষ্টগ্রাম বিএনপির তৃণমূলে ক্ষোভ

টঙ্গীতে মাদরাসাছাত্রকে গরম ইস্ত্রির ছেকা

ফতুল্লায় শ্রমিক অসন্তোষ এড়াতে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

টঙ্গীতে মাদরাসায় ভাঙচুর: মূল অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে