হোম > সারা দেশ > ঢাকা

মাছ ধরতে গিয়ে নিখোঁজের তিন দিন পর ভেসে উঠল জেলের লাশ

উপজেলা প্রতিনিধি, সিংগাইর (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের সিংগাইর চান্দহর ধলেশ্বরী নদীতে মাছ ধরতে গিয়ে তিন দিন পর ভেসে উঠেছে নিখোঁজ জেলের লাশ। নিহত ভজন রাজবংশী (৫৫) উপজেলার চান্দহর ইউনিয়নের মানিকনগর গ্রামের মৃত ফকির চান রাজবংশীর ছেলে। এরআগে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে নিখোঁজ হন তিনি। রোববার ভোরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

ভজন রাজবংশীর ভাই ভজো রাজবংশী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে ভজন নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজে হন। তিনি ব্লাড প্রেশারের রোগী ছিলেন। খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল শনিবার সকাল থেকেই দিনভর উদ্ধার তৎপরতা চালিয়ে খোঁজে পায়নি।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম লাশ উদ্ধারের বিষয় নিশ্চিত করে জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শিশুশ্রম বিষয়ে অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

সিংগাইরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত, মামলা নিতে পুলিশের ঘুষ দাবি

ধামরাইয়ে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

শ্রীপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সখিপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

চুরির অভিযোগে যুবলীগ নেতা আটক, আদালতে প্রেরণ

পলাশে ১২০০ ফুট পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের র‍্যালি

স্ত্রী পালাল বন্ধুর সঙ্গে, প্রতিশোধ নিতে সেই বন্ধুর বউকেই বিয়ে

৩০ বছর পর সরাসরি ভোটে টাঙ্গাইল চেম্বার অব কমার্সের কমিটি