হোম > সারা দেশ > ঢাকা

টাঙ্গাইলে নিলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়ায় ঢাকামুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগির পেছনের অংশ লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটের দিকে মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মহেড়া রেলস্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস (৭৬৫) যাত্রীবাহী ট্রেনটির শেষের বগিটির পেছনের অংশ লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। বগিটির চাকা এবং রেললাইনের কিছু অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার পর সাময়িকভাবে উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল বন্ধ থাকে।

রেলওয়ের কর্মকর্তা রেজাউল করিম জানিয়েছেন, শেষের বগিটি লাইনচ্যুত হওয়ায় সেটি রেখেই নীলসাগর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে চলে গেছে। পরে রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ পরিচালনা করে। তবে বিকল্প পথে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে এবং অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

মির্জাপুরে মহেড়া রেলওয়ে স্টেশন মাস্টার সোহেল রানা বলেন বলেন, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেসটি চিলাহাটির দিকে যাচ্ছিল। এ সময় ট্রেনটি মির্জাপুরের মহেড়া রেল স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগির চাকা লাইন থেকে সরে যায়। এর ফলে ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় এ অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে করে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা রয়েছে। রেল চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে বলেও জানান তিনি।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর