হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকাসহ বিভিন্ন অভিযোগে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ৩ কর্মকর্তাকে স্থায়ী ও ৩ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) ওই ৬ কর্মকর্তার পৃথক পৃথক বহিষ্কার আদেশে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. এনামুজ্জামান। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিষ্কারের বিষয়টি গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন।

স্থায়ী বহিষ্কৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার (স্টোর) মোহাম্মদ সাইফুল্লাহ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলাম ও সিনিয়র মেডিকেল অফিসার ডা. অভিষেক বিশ্বাস।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্টার ফারজানা ইসলাম, নজরুল ইসলাম ও উপ-পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস) তুহিন মাহমুদকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের আইনের ২ (চ) ধারার ৪ এর উপধারা ৫(ঘ) অনুযায়ী তাদেরকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি হতে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কার পত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার(স্টোর) মোহাম্মদ সাইফুল্লাহ ২০২৪ সালের ০৯ ডিসেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

এছাড়া উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলাম চলতি বছরের ১৪ মার্চ থেকে, সিনিয়র মেডিকেল অফিসার ডা. অভিষেক বিশ্বাস ১১ ফেব্রুয়ারি থেকে, উপ-রেজিস্টার ফারজানা ইসলাম গত বছরের ২৪ ডিসেম্বর থেকে ও উপ-রেজিস্টার নজরুল ইসলাম গত বছরের ১১ অক্টোবর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। অনুপস্থিতির তারিখ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

এছাড়া উপ- পরিচালক উপ-পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস) তুহিন মাহমুদ নামে বিভাগীয় মামলা থাকায় তাকে সাময়িক বহিষ্কার কার হয়।

কালকিনিতে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু