হোম > সারা দেশ > ঢাকা

সাংবাদিককে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিতে চান স্বরাষ্ট্র উপদেষ্টা

জেলা প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: আমার দেশ

দৈনিক নয়াদিগন্ত ও বাংলাভিশনের ফরিদপুর জেলা প্রতিনিধি হারুন আনসারীকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিতে চান অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে ফরিদপুর অঞ্চলের পাঁচটি জেলার সরকারি কর্মকর্তাদের সাথে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় সাংবাদিক হারুন আনসারী স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেন, ‘আপনি বিগত দিনে খুব ভালো পারফরম্যান্স করেছেন। নির্বাচিত সরকার আসার পর যদি আপনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়, সে দায়িত্ব গ্রহণ করবেন কি না?’

জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভালো পারফরমেন্স করলে তো আমার কুশপুত্তলিকা দাহ করা হতো না। নির্বাচনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে সেটা আপনাকে দিয়ে দেব।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এবারের জাতীয় সংসদ নির্বাচনে ভোট নিয়ে কোনো ধরনের কোনো শঙ্কা নেই। শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দিতে প্রস্তুত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। ভোট কারচুপির কোনো শঙ্কা নেই। আপনারা সহযোগিতা করবেন।’

তিনি আরো বলেন, ‘নির্বাচনটা খুব শান্তিপূর্ণভাবে, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে হবে। এটা একটা ক্রেডিবল ইলেকশন হবে।’

বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যে জায়গায় যে রকম ব্যবস্থা নেয়ার, ওই ধরনের প্রস্তুতি আমাদের নেয়া হয়েছে। তাই সব কয়টি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। কয়েকটি জায়গায় ড্রোনের ব্যবস্থা করা হয়েছে। এটা একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে।

ভাইরাল লাইলী বেগমের স্বপ্নপূরণ করলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক

দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল বন্ধ

পার্লারের কর্মী সেজে তিন লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট

নগরকান্দায় নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

পার্কিং করে রাখা যাত্রীবাহী বাস চুরি

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ বিস্ফোরণে এক পরিবারের ৫ জন দগ্ধ

ইউনেস্কোর স্বীকৃতি পেল চলনবিলের ভাসমান স্কুল

নারায়ণগঞ্জে বিতর্ক উৎসব ১৫ জুন শুরু

বিশ্বকাপ জ্বরে কাঁপছে সদরপুর, অলিগলিতে ফুটবল উন্মাদনা

বাবুরহাটে ব্রহ্মপুত্র নদ দখল করে গড়ে উঠছে দোকানপাট