হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে ডিপ্লোমা শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এক শিক্ষার্থী মারা গেছেন। রোববার দুপুর দেড়টার দিকে টঙ্গী রেলওয়ে জংশন সংলগ্ন চট্টগ্রামগামী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিফাত (২১) গাজীপুরের কাপাসিয়া উপজেলার বড় রামপুর গ্রামের মোতাহার হোসেনের ছেলে। তিনি মিরপুর এলাকায় একটি বেসরকারি নার্সিং ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এর ৩য় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ জানায়, রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে মিরপুর যাওয়ার উদ্দেশ্য বাসা থেকে বের হন সিফাত। পরে বেলা দেড়টার দিকে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগার সিন্দুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা, ক্যাম্পাস থেকে বাড়ি ফেরার পথে ভুল ট্রেনে উঠে পড়েছিলেন তিনি। পরে টঙ্গী রেলওয়ে জংশন এলাকা অতিক্রমকালে ভুল ট্রেন বুঝতে পেরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়েন সিফাত।

এ বিষয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লিখিত আবেদনের প্রেক্ষিতে বিনা মনাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার