হোম > সারা দেশ > ঢাকা

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ অধ্যক্ষের ইন্তেকাল

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুর উপজেলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মিসেস শাহেদা আহমেদ (৫০) রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ এবং গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রফেসর জসিম উদ্দিনের সহধর্মিণী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদ উপলক্ষে ছুটি কাটাতে তিনি শ্রীপুর উপজেলার নিজ গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। বুধবার দুপুরে বাড়ির রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎ গ্যাস লিকেজ হলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে তিনি গুরুতর দগ্ধ হন।

তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাওনা এলাকার আলহেরা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করেন।

চিকিৎসকদের বরাতে জানা গেছে, তার শরীরের প্রায় ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। অবশেষে মৃত্যুর সঙ্গে কয়েকদিন লড়াই করে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে স্থানীয় শিক্ষাঙ্গন, স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

ভিক্টর ক্ল্যাসিক পরিবহন বন্ধের দাবিতে টঙ্গীতে বাস মালিকদের মানববন্ধন

আড়াইহাজারে মাদরাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মধুপুরে নির্মাণের ১৫ দিনেই ধসে পড়েছে রাস্তার গাইডওয়াল

বিএনপি জনগণের দল, মানুষের কল্যাণেই রাজনীতিতে এসেছি: মঈন খান

নিরাপদ লিচু যেন মানুষ পায়: পাকুন্দিয়ায় জেলা প্রশাসক

নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি সরকারের: নৌ প্রতিমন্ত্রী

শ্রীপুরে শ্রমিকদের আন্দোলনে পুলিশের লাঠিপেটা

ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে বিএনপি নেতাকে জরিমানা

আড়াইহাজারে বজ্রপাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু

রায়পুরায় ইত্যাদির শুটিং স্পটে শতাধিক ফোন চুরি