হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-আরিচা মহাসড়কে কাভার্ড ভ্যান ও সেলফি বাসের মুখোমুখি সংঘর্ষ

উপজেলা প্রতিনিধি, শিবালয় (মানিকগঞ্জ)

ছবি: আমার দেশ।

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয়ের ফলসাটিয়া ব্রীজের সামনে কাভার্ড ভ্যান ও সেলফি পরিবহনের মুখোমুখি সংঘর্ষে মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যার আগে ঘটা এই দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, মঙ্গলবার উপজেলার ফলসাটিয়া এলাকায় কুষ্টিয়া নামক ব্রিজের সামনে আরিচাগামী একটি কাভার্ড ভ্যান (রেজিস্ট্রেশন নং ঢা: মে:-ট-২০-৫৯৯০) এবং ঢাকাগামী সেলফি পরিবহনের (রেজি: নং:-ঢা. মে. ব-১৪-২৪০৬) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যান চালক গুরুতর আহত হয়। এছাড়াও আরো ১০ থেকে ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

অতিরিক্ত গতি থাকা অবস্থায় অপর একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে কর্ভাডভ্যানটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানা গেছে।

এদিকে, ঘটনাস্থলে থাকা যাত্রী ও স্থানীয়রা অভিযোগ করে বলেন, এই সড়কে চলাচলরত সেলফি পরিবহন একটি আতঙ্কের নাম হয়ে উঠেছে। দ্রুত গতিতে চলাচল ও অদক্ষ চালক থাকায় মাঝেমধ্যেই এই মহাসড়কে সেলফির দুর্ঘটনা ঘটছে।

টানা কয়েকদিনের ছুটি থাকায় রাজধানী ঢাকা ছেড়ে বহু মানুষ নাড়ির টানে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে গ্রামের বাড়িতে ছুটে যাচ্ছেন। এ সুযোগে একশ্রেণীর অসাধু সেলফির চালক-শ্রমিকরা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন বলে যাত্রীরা অভিযোগ করেন। সেলফি গাড়ির চালকরা যেন প্রতিযোগিতায় নেমেছেন। তারা যাত্রী নামিয়ে আবার ঢাকায় গিয়ে যাত্রী আনার এই প্রতিযোগিতায় অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছেন বলে সংশ্লিষ্ট অভিজ্ঞ মহল জানিয়েছেন। এই প্রতিযোগিতায় ছোট-বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

এই ব্যাপারে বরংগাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, কাভার্ডভ্যানের চালক গুরুতর আহত হয়েছেন। অপর ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি বলেছেন।

পদ্মার পাড়ে পলিব্যাগে মিলল লাশের খণ্ডিত অংশ

ড্রামে লুকানো স্বামীর লাশ ফ্রিজে রাখতে গিয়ে ধরা পড়ল

রাজৈরে অগ্নিকাণ্ডে গরুসহ ৯টি ঘর পুড়ে ছাই

বন্ধুর বিয়েতে দাওয়াত না পেয়ে মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

শ্রীপুরে গ্রাহক সংকটে পাম্প, ধান শুকাচ্ছেন কৃষকরা

ফতুল্লায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা, পলাতক বড় ভাই

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ, নিভে গেল এক পরিবারের ৫ প্রাণ

ইউটিউব দেখে ছাদে আঙুর চাষ, মাসে ৪০ হাজার টাকা আয় মঈনের

বাজিতপুরে রাস্তার বেহাল দশায় সাধারণ মানুষের ভোগান্তি