হোম > সারা দেশ > ঢাকা

৩০০ ফিট সড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তিন বন্ধু নিহত

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৩০০ ফিট সড়কের ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তিন বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে কাঞ্চনগামী অজ্ঞাত একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রূপগঞ্জের দীঘিরপাড় গ্রামের আক্তার মিয়ার ছেলে ও আব্দুল হক ভূঁইয়া (১৬), দক্ষিণবাগ বেইলারটেক গ্রামের কামাল হোসেনের ছেলে ইয়ামিন (১৫) এবং রাজধানীর বাড্ডা এলাকার বাসিন্দা জিল্লুর রহমানের ছেলে শ্রাবণ মিয়া (১৯)। তারা তিন বন্ধু মিলে পূর্বাচলে ঘুরতে বের হয়ে এ দুর্ঘটনার শিকার হন।

কাঞ্চন হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান বলেন, নিহতদের লাশ মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় শ্রাবণ মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর শুক্রবার বেলা ১১টার দিকে আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, তিন বন্ধু একটি নিবন্ধনহীন মোটরসাইকেলে করে পূর্বাচল এলাকায় ঘুরতে বের হয়েছিলেন। এসময় সার্ভিস লেন দিয়ে উল্টো পথে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় জড়িত ট্রাক ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

এমই

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর