হোম > সারা দেশ > ঢাকা

টাঙ্গাইলে ৪৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

টাঙ্গাইলের কালিহাতীতে ব্যাগের ভেতর সেলাই করে ও পেয়ারার বস্তায় লুকিয়ে রাখা ৪৬০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৪। রোববার দুপুরে টাঙ্গাইল ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন।

গ্রেপ্তারকৃত তোহর আলী (৬০) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সোয়ব আলীর ছেলে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৬ লাখ টাকা।

মেজর কাওসার বাঁধন জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাস-স্ট্যান্ড এলাকায় তোহর আলীকে সন্দেহ হলে র‍্যাব সদস্যরা তল্লাশি চালায়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি মাদক বহনের কথা স্বীকার করেন। পরে রাতে তার ব্যাগের সেলাই করা অংশ থেকে চার পুঁড়িয়া হেরোইন এবং পেয়ারার বস্তা থেকে চারটি পলিথিন প্যাকেটে রাখা মোট ৪৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আটক মাদক কারবারির বিরুদ্ধে কালিহাতী থানায় মামলা প্রক্রিয়াধীন এবং জব্দকৃত হেরোইন আইনী প্রক্রিয়ায় হস্তান্তর করা হচ্ছে।

মাদারীপুরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ম্যাচ

অষ্টগ্রামে প্রণোদনা বিতরণে অনিয়ম স্বজনপ্রীতি, প্রকৃত কৃষকরা বঞ্চিত

আসামিদের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে ধামরাইয়ে মানববন্ধন

ভাইরাল লাইলী বেগমের স্বপ্নপূরণ করলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক

দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল বন্ধ

পার্লারের কর্মী সেজে তিন লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট

নগরকান্দায় নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

পার্কিং করে রাখা যাত্রীবাহী বাস চুরি

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ বিস্ফোরণে এক পরিবারের ৫ জন দগ্ধ

ইউনেস্কোর স্বীকৃতি পেল চলনবিলের ভাসমান স্কুল