হোম > সারা দেশ > ঢাকা

সিংগাইরে এক ব্যক্তির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, সিংগাইর (মানিকগঞ্জ)

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে সুশীল সরকার (৬৮) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের দক্ষিণ জামশা চাকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুশীল সরকার ওই গ্রামের মৃত সুধন্য সরকারের ছেলে।

প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে তিনি এই পথ বেছে নেন। স্থানীয়রা জানান, আত্মহত্যার আগে সুশীলের সঙ্গে তার স্ত্রীর বাগ্বিতণ্ডা হয়েছিল। খবর পেয়ে সিংগাইর থানার এসআই দিলীপ কুমার ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সুশীল সরকার বসতঘরের আড়ার সঙ্গে দড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ আরও জানায়, নিহত ব্যক্তি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।’

এমএইচ

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর