হোম > সারা দেশ > ঢাকা

মধুপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

উপজেলা প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম অতুল চন্দ্র বিশ্বাস(৭২)। উপজেলার অরণখোলা ইউনিয়নের জলছত্র কর্পোস খ্রিষ্টীয় উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক। যিনি শিক্ষার্থী, সহকর্মী ও স্থানীয়দের কাছে “টাইগার স্যার” নামেই অধিক পরিচিত ছিলেন। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে পাঁচটার দিকে প্রতিদিনের মতো হাঁটাহাঁটি শেষে কাকরাইদ এলাকা থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। এসময় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে অজ্ঞাতনামা একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অতুল চন্দ্র বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, তিনি একজন সৎ, বিনয়ী ও শিক্ষানুরাগী মানুষের এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা সড়ক নিরাপত্তা জোরদারের পাশাপাশি দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটিকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়, সাইকেল উপহার পেল ৯ কিশোর

দৌলতদিয়া ফেরিঘাটে আবারো নদীতে বাস, তদন্ত কমিটি

মুকসুদপুরে ৩৬০ ফুট পতাকায় ব্রাজিল ভক্তদের চমক

মুকসুদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০

আরিচাঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

ভুবনেশ্বর নদ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া বাস উদ্ধার

টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে হামলা ভাঙচুর ও বাড়িতে আগুন

ধনবাড়ীতে বাসচাপায় বাইসাইকেল আরোহী নিহত

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও বাস নদীতে, ছিল না কোনো যাত্রী