হোম > সারা দেশ > ঢাকা

ঋণ পরিশোধ করতে না পেরে নারীর আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

আড়াইহাজারে ঋণের চাপ সইতে না পেরে জাহেরা বেগম (৪০) নামে এক নারী আত্মহত্যা করেছেন। শুক্রবার সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের শরিফপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জাহেরা বেগম ওই গ্রামের আরফর আলীর স্ত্রী।

জানা গেছে, শুক্রবার সকাল ৭টায় জাহেরা বেগম কেরির বড়ি (বিষ) খেয়ে অসুস্থ হয়ে পড়লে আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করেন। ঢাকায়

নেয়ার পর ওই দিন রাতেই তিনি মারা যান। পরে আত্মীয়-স্বজনরা লাশ

বাড়িতে নিয়ে আসেন।

সংবাদ পেয়ে আড়াইহাজার থানার পুলিশ এসে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। প্রাথমিকভাবে জানা যায়, জাহেরা ঋণগ্রস্ত ছিলেন। ঋণ পরিশোধ করতে না পারার কারণে হতাশ হয়ে কেরির বড়ি খেয়ে আত্মহত্যা করেন।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাছির উদ্দিন জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে লাশ সরকারি ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩

গোয়ালন্দে দেড় যুগেও সংস্কার নেই সড়কের, চরম দুর্ভোগে মানুষ

শ্রীপুরে মাদকসেবীর গুলিতে নারী আহত

ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা হাবিব গ্রেপ্তার

শ্রীপুরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

ঘোড়াশাল-পলাশ সার কারখানা গ্যাস সংকটে বন্ধ

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

পাকুন্দিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

টঙ্গীতে মার্কেটে আগুন, ১৫টি দোকান পুড়ে ছাই