হোম > সারা দেশ > ঢাকা

রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক

উপজেলা প্রতিনিধি, রায়পুরা (নরসিংদী)

নরসিংদীর রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ সাব্বির হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে রায়পুরা থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর। এ সময় রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবর রহমান ও পরিদর্শক (অপারেশন) নাজমুল হাসান উপস্থিত ছিলেন।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চর মধুয়া ইউনিয়নের সমীবাদ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সাব্বির হোসেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি এলাকার হেলাল মিয়ার ছেলে। বর্তমানে তিনি রায়পুরার সমীবাদ এলাকায় তার মামার বাড়িতে থাকতেন।

সহকারী পুলিশ সুপার জানান, স্থানীয়দের সহযোগিতায় সমীবাদ বাজারে খায়রুলের মাছের খাবারের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে বিভিন্ন মাপের লোহার পাইপ, লোহার স্প্রিং, হেক্সো ব্লেড, লোহার পাত ও বিভিন্ন আকৃতির লোহার টুকরা, ড্রিল মেশিনের মাথা, ট্রিগার সদৃশ লোহার অংশ এবং একটি ফায়ারকৃত কালো রঙের শটগানের কার্তুজ, একটি স্মার্টফোনসহ আগ্নেয়াস্ত্র তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে ।

এমই

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর