হোম > সারা দেশ > ঢাকা

কুলিয়ারচরে পাঁচতলা থেকে পড়ে চোরের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

ছবি: আমার দেশ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে চুরি করতে গিয়ে পাঁচতলা ভবন থেকে পড়ে আকাশ (২৫) নামে এক চোরের মৃত্যু হয়েছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের জামান টাওয়ারে এ ঘটনা ঘটে। নিহত আকাশ পৌরসভার ৫নং ওয়ার্ডের চারারবন এলাকার জুয়েল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার ৩০ মিনিট আগে কুলিয়ারচর মডেল মসজিদ থেকে এসির পাইপ ও বৈদ্যুতিক তার চুরির অভিযোগে আকাশকে স্থানীয় লোকজন ধাওয়া করে। পরে তিনি সেখান থেকে সরে গিয়ে কুলিয়ারচর বাজারের পাঁচতলা ভবন জামান টাওয়ার ওঠেন। ভবনের ভেতরে আকাশকে দেখতে পেয়ে কয়েকজন ‘চোর, চোর’ বলে ধাওয়া করলে পালানোর সময় ভবন থেকে নিচে ছিটকে পড়েন।

এ সময় নিচে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশার ওপর আছড়ে পড়ে রাস্তায় ছিটকে পড়েন আকাশ। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

কুলিয়ারচর থানা পুলিশ সূত্রে জানা যায়, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এমএইচ

বিশ্বকাপ জ্বরে কাঁপছে সদরপুর, অলিগলিতে ফুটবল উন্মাদনা

বাবুরহাটে ব্রহ্মপুত্র নদ দখল করে গড়ে উঠছে দোকানপাট

শরীয়তপুরে খিচুড়ি আয়োজনের নামে আ. লীগ নেতাকর্মীর জমায়েত, আটক ২

গণঅভ্যুত্থানে চোখ হারানো হিমেলের মামলায় আ.লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আড়াইহাজারে অভিযোগের মুখে এসআই ক্লোজড

খানাখন্দে ভরা সড়কে বৃষ্টি হলেই জলাবদ্ধতা

দেওয়ানগঞ্জে বিস্ফোরক মামলায় আ.লীগের দুই নেতা আটক

মধ্যরাতে পরকীয়া প্রেমিকার ঘরে বিএনপি নেতা আটক, দল থেকে বহিষ্কার

পুলিশের থাপ্পড়ে কানের পর্দা ফেটে গেল কৃষকদল নেতার

বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু