হোম > সারা দেশ > ঢাকা

ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় ‘পেন গান’ ও খালি খোসা উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার নয়ামাটি ভাবির বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাণঘাতী গুপ্ত আগ্নেয়াস্ত্র ‘পেনগান’ এবং এর একটি খালি খোসা উদ্ধার করেছে র‌্যাব-১১।

শনিবার (১৪ জুন) রাত আনুমানিক ১টার দিকে র‌্যাব-১১ সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

র‌্যাব সূত্রে জানা যায়, অভিযানের সময় এলাকার একটি মাদকসেবনের স্পটে অবস্থানরত কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকা তল্লাশি করে একটি ঝোপের ভেতর থেকে একটি পেনগান এবং পেনগানের গুলির একটি খালি খোসা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১১ এর পক্ষ থেকে বলা হয়, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সন্ত্রাস, মাদক ও অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শাশুড়ি গ্রেপ্তার, জামাইকে খুঁজছে পুলিশ

পাকা রাস্তার দাবিতে সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ

কালিহাতীতে গাঁজাসহ ছেলের বউ আটক, শ্বশুর পলাতক

জামায়াত এমপির ঐচ্ছিক তহবিল থেকে দরিদ্র ও অসহায়দের অনুদান

আপনাদের চেয়ারটাকে মূল্য দেন, ডিসি-এসপিদের বিমানমন্ত্রী রিতা

শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, পাঁচ পুলিশ সদস্য আহত

চরভদ্রাসনে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

পাইলটিং স্কিম চালুর মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে মারধর, হাসপাতালে ভর্তি