হোম > সারা দেশ > ঢাকা

রাজবাড়ীতে তিনটি আগ্নেয়াস্ত্রসহ ৭ রাউন্ড গুলি উদ্ধার

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দে বিশেষ অভিযান পরিচালনা করে তিনটি আগ্নেয়াস্ত্র, সাত রাউন্ড গুলি এবং তিনটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টার দিকে গোয়ালন্দে গোধুলী পার্কের সামনে অবস্থানরত এক দুর্বৃত্তের পিছু হানা দিয়ে এ আলামতগুলো উদ্ধার করা হয়। এসময় সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসেন (৩০) কৌশলে পালিয়ে গেলেও তার গুদামে অভিযান চালায় পুলিশ।

পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানার এসআই মাহবুব, এসআই জুয়েল ও এসআই সেলিম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গোধূলি পার্কের সামনে অবস্থান নেন। মাদক সরবরাহের জন্য সাদ্দাম হোসেন মোটরসাইকেল যোগে গোধূলি পার্কের পাশে পাকা রাস্তায় আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাদ্দাম দ্রুত মোটরসাইকেল নিয়ে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সম্রাট নগর বাজার এলাকায় তার ড্রেজার পাইপের দোকানে গিয়ে মোটরসাইকেল রেখে কৌশলে পালিয়ে যায়।

এরপর পুলিশ সাদ্দামের পিছু নিয়ে তার পাইপের গুদামে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে পুলিশ তিনটি আগ্নেয়াস্ত্র, সাত রাউন্ড গুলি এবং তিনটি খালি ম্যাগাজিন উদ্ধার করে।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, উদ্ধারকৃত অস্ত্র ও আলামত নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযানে থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ একযোগে কাজ করেছে।

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী