হোম > সারা দেশ > ঢাকা

বিজয়া দেখতে এসে প্রাণ গেলো প্রবাসী শংকর মালোর

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ডুবাইল গ্রামের শংকর মালো বিজয়া দেখতে এসে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বকশীবাড়ি কলেজ রোড এলাকায় অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শংকর মালোর (৪৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত শংকর মালো উপজেলার ডুবাইল গ্রামের মনমোহন চন্দ্র মালোর পুত্র।

স্থানীয়রা জানান, নয় দিন আগে পূজার ছুটিতে তিনি কুয়েত থেকে বাড়িতে আসেন। বিজয়া দশমী দেখতে স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে বের হন। পথে বকশীবাড়ি কলেজ রোড এলাকায় দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা না থাকায় তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের আহমেদ বলেন, শংকর মালো দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। পরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩

গোয়ালন্দে দেড় যুগেও সংস্কার নেই সড়কের, চরম দুর্ভোগে মানুষ

শ্রীপুরে মাদকসেবীর গুলিতে নারী আহত

ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা হাবিব গ্রেপ্তার

শ্রীপুরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

ঘোড়াশাল-পলাশ সার কারখানা গ্যাস সংকটে বন্ধ

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

পাকুন্দিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

টঙ্গীতে মার্কেটে আগুন, ১৫টি দোকান পুড়ে ছাই