মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে দুটি ফার্মেসিতে অনুমোদনহীন কসমেটিক্স, ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পেয়ে মোট এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ফার্মেসিগুলোতে এই অভিযান চালানো হয়।
অভিযানে ইব্রাহীম ফার্মেসি ও বিসমিল্লাহ ফার্মেসিতে অনুমোদনহীন কসমেটিক্স পণ্য, ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তা।
তাহমিনা আক্তার বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমই