হোম > সারা দেশ > ঢাকা

যুবদল নেতার দোকান যুবলীগ নেতার কাছে ভাড়া দিলেন বিএনপি নেতা

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী যুবদল নেতা

কিশোরগঞ্জের অষ্টগ্রামে যুবদল নেতার দোকান দখল করে যুবলীগ নেতার কাছে ভাড়ার দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি ও স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে।

সোমবার কিশোরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী ২নং কাস্তুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম কিসমত।

লিখিত বক্তব্যে মাহবুব আলম বলেন, অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক ও অষ্টগ্রাম বাজার কেন্দ্রীয় মসজিদের মধ্যবর্তী খালের খাস জমিতে নির্মিত একটি চায়ের দোকান আগে স্থানীয় আওয়ামী লীগ নেতা বরজু পরিচালনা করতেন। পরে দোকানটি বিক্রির সিদ্ধান্ত হলে অষ্টগ্রাম বাজার কেন্দ্রীয় মসজিদ কমিটিকে দেওয়া জামানতসহ গত ৩০ জুলাই যুবদল নেতা মাহবুব আলম দোকানটি ক্রয় করেন। দোকান ক্রয়ের পর সংস্কার কাজ শুরু করলে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বাজার কেন্দ্রীয় মসজিদের সভাপতি এস এম শাহিন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও মসজিদের সাধারণ সম্পাদক জুবায়ের হাসান ইয়ামিন তাকে ডেকে নিয়ে দোকানের চাবি নিয়ে যান এবং জোরপূর্বক উচ্ছেদ করেন। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি নেতাদের কাছে বিচার প্রার্থী হলে দোকান ঘর ও ভেতরে থাকা মালামালসহ তাকে চূড়ান্তভাবে উচ্ছেদ করে দোকানটি স্থানীয় এক আওয়ামী যুবলীগ নেতা নাজমুলের কাছে ভাড়া দিয়ে দেন। এ ঘটনায় তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের কাছে সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

জেডএম

৫ হাজার টাকার বিরোধে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

আমাদের স্বার্থপরতার কারণেই পরিবেশ দূষণ হচ্ছে: পরিবেশ প্রতিমন্ত্রী

টঙ্গীতে আ.লীগের নৈরাজ্য ঠেকাতে যুবদলের মোটরসাইকেল মহড়া

গাজীপুরে আবারও ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল সেঁজুতির লাশ‎

পদ্মায় জাটকা সংরক্ষণে অভিযান, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

সিংগাইরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ডামুড্যায় ভাঙা সড়ক মেরামত করল জামায়াত নেতা

শিবপুরের লটকন যাচ্ছে বিদেশে, স্বাবলম্বী চাষিরা

শরীয়তপুরে আ.লীগের ঝটিকা মিছিলের পর এবার পোস্টারিং