হোম > সারা দেশ > ঢাকা

লৌহজংয়ে পদ্মা নদীতে গোসলে নেমে ঢাকার ২ পর্যটক নিখোঁজ

উপজেলা প্রতিনিধি, লৌহজং (মুন্সীগঞ্জ)

ছবি: আমার দেশ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পুরাতন ঘাট সংলগ্ন পদ্মা সেতুর ৪ ও ৫ নম্বর পিলারের মধ্যবর্তী এলাকায় নদীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ হয়েছেন।

সোমবার দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন—ঢাকার খিলগাঁও এলাকার বাসিন্দা মো. মারুফ ও পটুয়াখালীর বাসিন্দা মো. রাসেল। তাঁরা দুজনই ‘শরীফ ল্যান্ডমার্ক লিমিটেড’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব আলম (৫০) ও চেয়ারম্যান মাকসুদা আক্তারের (৪৫) নেতৃত্বে অফিস স্টাফসহ ৮ জনের একটি পর্যটক দল দুপুর ১টার দিকে মাওয়া পদ্মা সেতু এলাকায় ঘুরতে আসেন। দলের অন্যান্য সদস্যরা ছিলেন—রাহাত (৩০), আবিদা আক্তার (২২), জুলেখা (১৬), বাবুল হোসেন (৪৫), শাকিল (২২), রাসেল ও মারুফ।

ঘোরাঘুরির একপর্যায়ে দলটি চরের পথ ধরে হেঁটে হেঁটে পদ্মা সেতুর ৪ ও ৫ নম্বর পিলারের কাছে পৌঁছায় এবং সবাই একসঙ্গে নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর তীব্র স্রোত ও গভীরতার কারণে পানির তোড়ে তলিয়ে গিয়ে মারুফ ও রাসেল নিখোঁজ হন। এ সময় সঙ্গে থাকা অন্য ছয়জন সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাওয়া নৌ পুলিশ ও মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার খবর পেয়েই ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে পদ্মার বিভিন্ন পয়েন্টে জোর উদ্ধার অভিযান শুরু করেছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম (পিএফএম) জানান, দুপুর ২টা ২০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধান না পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের এই তল্লাশি ও উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।

নৌ পুলিশ জানিয়েছে, উদ্ধার অভিযান শেষ হলে পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।এমএইচ

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর