হোম > সারা দেশ > ঢাকা

পাকুন্দিয়ায় দলীয় পদে পুনর্বহাল বিএনপি নেতা মাহফুজ

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমানকে দলীয় পদে পুনর্বহাল করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত দলীয় প্যাডে এক পত্রের মাধ্যমে তাকে দলীয় পদে পুনর্বহাল করা হয়।

পত্রে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ৯ আগস্ট পাকুন্দিয়া পৌর বিএনপির সহ-সভাপতির পদ থেকে মোহাম্মদ মাহফুজুর রহমানকে অব্যহতি প্রদান করা হয়েছিল। তার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক অব্যহতি আদেশ প্রত্যাহার করে দলীয় পদে পুনর্বহাল করা হলো। এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখতে তাকে নির্দেশনা প্রদান করা হয়।

পাকুন্দিয়া পৌর বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমান পত্র পাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করিয়েছিল। আমার আবেদন পুনর্বিবেচনা করে দলীয় পদে পুনর্বহাল করায় জেলা ও উপজেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। দলকে শক্তিশালী করতে অতীতের মতো ভবিষ্যতেও সক্রিয় থাকবো।

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

মাস্টারকে মুক্তির আশ্বাসে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু