হোম > সারা দেশ > ঢাকা

টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ে মুজিব-হাসিনার ছবি টাঙাল নিষিদ্ধ ছাত্রলীগ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুরে উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বয়রা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নিষিদ্ধ সংগঠন কুশলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে ১৫-২০ জন নেতাকর্মী স্লোগান দিতে দিতে নিলফা বয়রা উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করেন। পরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের উপরের অংশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়ে দেন তারা। এরপর বিদ্যালয়ের মাঠে কিছু সময় স্লোগান দিয়ে সেখান থেকে চলে যান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন শিকদার বলেন, ‘আমি ছুটিতে থাকায় বিদ্যালয়ে যেতে পারিনি। দুপুরে জানতে পারি, ছাত্রলীগের জাকির ও রাজীবসহ আরও ১৫-২০ জন বিদ্যালয়ে গিয়ে কক্ষে বঙ্গবন্ধু ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়েছে। তবে কোনো ধরনের হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি।’

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম তালুকদার বলেন, ‘এ বিষয়ে বিদ্যালয় থেকে আমাকে কেউ কিছু জানায়নি। তাই না জেনে বিষয়টি সম্পর্কে কিছু বলতে পারব না।’

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম সংবাদকর্মীদের বলেন, ‘এ বিষয়ে কিছুই জানি না। খোঁজখবর নিতে হবে।’

হাসিনা ‘লেডি কিলার’ হিসেবে কুখ্যাতি অর্জন করেছে: মামুনুল হক

টাঙ্গাইলে নানা আয়োজনে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে এমপির মোটরসাইকেল র‍্যালি

পুলিশ ফাঁড়ির গেটসহ ধামরাইয়ে তিন স্থানে ককটেল বিস্ফোরণ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা, ধাওয়া-পাল্টাধাওয়া

টঙ্গীতে পুলিশের ধাওয়ায় অবরোধ থেকে সরলেন শ্রমিকেরা, অর্ধশতাধিক কারখানায় ছুটি

সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ, শ্রমিক বিক্ষোভে অর্ধশত কারখানায় ছুটি

নারায়ণগঞ্জে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, কর্মস্থলে ফিরলেন পোশাকশ্রমিকেরা

গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার মোতায়েন

গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৪