হোম > সারা দেশ > ঢাকা

ইটভাটা বন্ধ করা হলে হাজার কোটি টাকার ক্ষতি হবে

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ার শেড’ ঘোষণার প্রতিবাদে সাভারে ইটভাটা মালিক সমিতির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাভারের ১০৭টি ইটভাটা আকস্মিকভাবে বন্ধ করে দিলে তাদের হাজার কোটি টাকার ক্ষতি হবে। তারা সরকারকে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানান।

সোমবার আমিন বাজারের একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মোনায়েম খান রাজা।

সভায় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম, সাবেক যুগ্ম মহাসচিব রাকিবুল হাসান রাকিব, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ, সহ-সভাপতি শামীম আহমেদ, নির্বাহী সদস্য বাহাউদ্দিন বাহার, মোক্তার হোসেন, আব্বাস আলীসহ আরও অনেকে।

বক্তারা বলেন, সাভারের বায়ুপ্রবাহ মূলত দক্ষিণ দিকে প্রবাহিত হয়, যা ঢাকা শহরের দিকে যায় না। তাই বায়ুদূষণে ঢাকার ওপর সাভারের ইটভাটার তেমন কোনো প্রভাব নেই। এরপরও যদি পরিবেশগত কারণে ইটভাটা বন্ধ করতেই হয়, তবে অন্তত আগামী তিন বছরের জন্য তাদেরকে সময় দেওয়া হোক। এই সময়ের মধ্যে তারা বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে পারবে বলে জানান।

তারা আরও বলেন, হঠাৎ করে ইটভাটা বন্ধ করা হলে শুধু মালিকরাই ক্ষতিগ্রস্ত হবেন না, এর সঙ্গে জড়িত হাজার হাজার শ্রমিকও বেকার হয়ে পড়বেন। এতে সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। তাই সরকারের কাছে তাদের অনুরোধ, একটি বাস্তবসম্মত সমাধান বের করে ইটভাটা শিল্পকে রক্ষা করা হোক।

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক