হোম > সারা দেশ > ঢাকা

কিশোরগঞ্জে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

পূর্ব শত্রুতার জেরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সানি (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী মফিজুলের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ‎

নিহত সানি ওই গ্রামের কাতার প্রবাসী হাদিউল ইসলামের ছেলে। তিনি বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে। অভিযুক্ত মফিজুল একই গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

ঘটনায় নিহতের ‎স্ত্রী সুমাইয়া আক্তার বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এজাহারভুক্ত দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। মূল অভিযুক্ত পলাতক রয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—হিজলীয়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে আজিজুল ও নজরুল। তারা মূল অভিযুক্তের সহোদর ।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে হিজলীয়া দক্ষিণপাড়া মসজিদের পাশে মফিজুলের নেতৃত্বে কয়েকজন সানিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

এ সময় সানির চিৎকারে আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ‎অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সানিকে মৃত ঘোষণা করেন।

‎নিহতের পরিবার জানায়, ৪-৫ বছর আগে স্কুলের খেলা নিয়ে প্রতিবেশী মফিজুলের সঙ্গে সানির বাগবিতণ্ডা হয়। ওই সময় সানি মফিজুলকে একটি থাপ্পড় মারেন। এছাড়া অন্য কোনো শত্রুতার কথা তাদের জানা নেই।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান বলেন, এজাহারভুক্ত দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মূল অভিযুক্তসহ অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গোপালগঞ্জে বাস ও ইজি-বাইকের সংঘর্ষে শিশু নিহত, আহত ৫

ফতুল্লায় ঝুট গোডাউনে আগুন

নদী দখল ও গাছ কাটার অভিযোগে সাবেক আ.লীগ নেতা আটক

গোয়েন্দা পুলিশের ছদ্মবেশে ডাকাতির চেষ্টা, আটক ৪

মহাসড়ক ঘেঁষে পাথর ভাঙার কারখানা, পরিবেশের ক্ষতি

অনলাইনে প্রেম, বাংলাদেশি তরুণীকে চীনা যুবকের বিয়ে

আড়াইহাজারে নসিমন-সিএনজি সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২

নরসিংদীর শিবপুরে শিক্ষককের ওপর হামলা, আটক ২

বিরল দৃষ্টান্ত: পাখির প্রাণ বাঁচাতে...

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে হত্যা