হোম > সারা দেশ > ঢাকা

সীমান্তে শকুনদের আনাগোনা দেখতে পাচ্ছি: মামুনুল হক

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, সীমান্তে শকুনদের আনাগোনা দেখতে পাচ্ছি,যাদের অসংখ্য মামলায় জেলখানায় থাকার কথা কিন্তু তারা কিভাবে ওসমান হাদির বাংলায় প্রকাশ্যে ঘুরে বেড়ায়? জুলাই বিপ্লবে বাংলাদেশের মানুষের মোটিভ চেঞ্জ হয়ে গিয়েছে। জুলাই বিপ্লবের পর বাংলাদেশের মানুষ দুঃসাহসী হয়ে উঠেছে। মানুষের মনোভাব পরিবর্তন হয়ে গিয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে মাদারীপুর-১ শিবচর আসনে মাদারীপুরের শিবচরে নন্দকুমার ইন্সটিটিউশন মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, আমরা সীমান্তে শকুনদের আনাগোনা দেখতে পাচ্ছি, শহীদ ভাইয়েরা রক্ত দিয়ে যাদের বিতাড়িত করে দিয়েছিল, যারা সন্ত্রাসী রাজনীতি নির্ভর, মানুষের মাঝে যারা ভীতি সৃষ্টি করছে, যাদের বিরুদ্ধে রয়েছে অসংখ্য মামলা যাদের জেলখানায় থাকার কথা তারা কিভাবে ওসমান হাদির বাংলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ওসমান হাদির বাংলায় তারা কিভাবে আবার হুংকার দিয়ে বেড়ায়।

সমালোচনা করে তিনি বলেন, বড় বড় রাজনৈতিক দলগুলো মনে করে তাদেরকে মাইনাস করে বাংলাদেশে কিছুই হবে না। অথচ জুলাই বিপ্লব হয়েছে, কোন বড় রাজনৈতিক দলের প্রয়োজন হয় নাই! বিপ্লব হয়েছে, বড় কোন রাজনৈতিক নেতার প্রয়োজন হয় নাই। জুলাই যোদ্ধারা প্রমাণ করেছে, এদেশের মানুষকে স্বপ্ন দেখতে শিখিয়েছে।

মামুনুল হক বলেন, ২১৪ বছর এ দেশের মানুষ শাসনের নামে শোষিত হয়েছে। বৈষম্যের শিকার হয়েছে। এ দেশের মানুষের অধিকারটুকুও কেড়ে নিয়েছে বিদেশি শাসকরা। ১৯০ বছর ইংরেজ-ব্রিটিশদের বিরুদ্ধে লড়তে হয়েছে। ১০০ বছর ভারতের দাদাবাবুদের জমিদারি প্রথা ও দিল্লীর আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। এরপর পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লড়তে হয়েছে ২৪ বছর। এভাবে ২১৪ বছর লড়াই-সংগ্রাম করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ একটি মানচিত্র পেয়েছে। একইসাথে পেয়েছে লাল সবুজের পতাকা।'

বাংলাদেশ খেলাফত মজলিস-এর আমীর বলেন, দেশ স্বাধীন হওয়ার পর দেশের মানুষ ভেবেছিল আর কোনদিন শোষিত হতে হবে না। কিন্তু সেই দৃশ্যের পরিবর্তন হয়নি। আগে বিদেশিদের সাথে শোষিত হয়েছে, এখন স্বাধীনতার ৫৪ বছর ধরে দেশি মানুষ দ্বারা শোষিত হচ্ছে। শুধু শাসকের ধরণ বদলেছে কিন্তু শোষণের ধরণ পাল্টায়নি।

এ সময় তিনি আরো বলেন 'এদেশের মানুষ এখন শপথ নিয়েছে, আর ওই লুটপাট, দুর্নীতি, গুণ্ডামি-মাস্তানির রাজনীতিকে তারা 'না' বলে দেবে এবার। এই জন্যেই আজ ১১ দলের পক্ষে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাঁধভাঙা জনতার স্রোত উঠেছে। বিশেষ করে তরুণ প্রজন্ম, ১৭ বছর ধরে যারা ভোট দিতে পারে নাই, ভোটাধিকার বঞ্চিত ছিল।এবারের নির্বাচন হবে বাংলাদেশের গণ মানুষের কাছে ভাতের অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে আনার নির্বাচন।

শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সরোয়ার হোসেন মৃধা'র সভাপতিত্বে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মাদারীপুর ১ আসনের ১১ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী সাঈদ উদ্দিন আহমাদ হানজালা, জামায়াতে ইসলামীর মাদারীপুর জেলা আমীর মাওলানা মোখলেসুর রহমানসহ খেলাফত মজলিস,জামায়াতে ইসলামী, এনসিপি, গণ-অধিকার পরিষদসহ ১১ দলীয় নেতৃবৃন্দ।

স্মার্ট ভোটার স্লিপের উদ্বোধন করলেন আজিজুল বারী হেলাল

ফরিদপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন

মাদারীপুরে দুটি আসনে সরব বিএনপির বিদ্রোহী প্রার্থীরা

কেন্দ্রের কাছে জনপ্রচীর গড়ে তুলবেন, যেন মুর্দার এসে ভোট দিতে না পারে

ভৈরবে কলেজ শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জে জামায়াত আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

মৌচাকের ট্রাক খাদে পড়ে দুই শ্রমিক নিহত

সদলবলে বিএনপি প্রার্থীর আ.লীগ নেতার কবর জিয়ারত

নারায়ণগঞ্জ-৫-এ ত্রিমুখী লড়াইয়ের আভাস

গোপালগঞ্জে বাসের ধাক্কায় প্রাইভেট কারচালক নিহত