হোম > সারা দেশ > ঢাকা

৫ দফা দাবি আদায়ে কোটালীপাড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

৫ দফা দাবী আদায়ের লক্ষে জামায়াত ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় কোটালীপাড়া উপজেলা জামায়াতের উদ্যোগে উপজেলার পশ্চিমপাড় মডেল মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট ব্রিজে সমাবেশে মিলিত হয়।

কোটালীপাড়া উপজেলা জামায়াতের আমীর সোলায়মান বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের গোপালগঞ্জ জেলা আমীর ও গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গীপাড়া) সংসদীয় আসনের প্রার্থী অধ্যাপক রেজাউল করিম।

সমাবেশে উপজেলা জামায়াতের নায়েবে আমীর সেকেন্দার আলী, সেক্রেটারী মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, পৌর সভাপতি আক্তার দাড়ীয়াসহ সিনিয়র নেতৃবৃন্দ।

আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা দাবীকৃত ৫ দফা তুলে ধরেন।

জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

দেশের ৮০% বর্জ্য যাচ্ছে নদীতে, আধুনিক রিসাইক্লিং জরুরি: ড. জিয়াউদ্দিন

পাকুন্দিয়ায় পহেলা বৈশাখে বোরো ধান কর্তন উৎসব

শিবচরে পহেলা বৈশাখে ফিরল বিলুপ্তপ্রায় দাড়িয়াবান্ধা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এআই হ্যাকাথন ঘোষণা

শরীয়তপুর জ্বর-কাশি নিয়ে ভর্তি, হামে আবারো শিশুর মৃত্যু

ধরা পড়ে ৪০০ বস্তা চাল ফেলে উধাও ট্রাক চালক ও হেলপার

নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি