হোম > সারা দেশ > ঢাকা

ম্যানেজার ও হিসাব রক্ষকের হাত-পা বেঁধে মালামাল লুট

উপজেলা সংবাদদাতা, (শ্রীপুর) গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ডিলার পয়েন্টের ম্যানেজার ও হিসাব রক্ষকের হাত-পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গোডাউনের ক্যাশে থাকা নগদ ৬ লাখ ১৯ হাজার ৫৫০ টাকা, ইয়ামাহা ভার্সন থ্রি মডেলের একটি মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে ডাকাত দল।

শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড এলাকায় পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের পেছনে জহিরুল হকের ভাড়া বাসায় স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে।

গোডাউনের ম্যানেজার আসাদুল্লাহ আপন (২৩) বলেন, গভীর রাতে দেওয়াল টপকে ভিতরে আসে ডাকাত দল। বাইরে থেকে বিশেষ কৌশলে ঘরের ভেতরের ছিটকিনি খুলে ৬-৭ জনের একটি ডাকাত দল ভিতরে প্রবেশ করে। আমরা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ তারা এসে আমাদের হাত-পা, মুখ বেঁধে ফেলে। পরে গোডাউনে থাকা টাকা-পয়সা, মোবাইল, মোটরসাইকেল নিয়ে যায়। তাদের একজনের হাতে একটি পিস্তল ছিল।

গোডাউনের হিসাব রক্ষক তুহিন আলী (২০) বলেন, আমরা রাতে কাজ শেষ করে ঘুমিয়ে পড়ি। হঠাৎ আমাদের আক্রমণ করে আমাদের হাত-পা বেধে সবকিছু নিয়ে গেছে।

গোডাউনের ডিলার এমদাদ হোসেন বলেন, শনিবার দিবাগত রাত ১২টার দিকে সব গুছিয়ে গোডাউন থেকে আমি বাসায় চলে গেছি। ভোর সকালে আমার গোডাউনে ডাকাতির খবর শুনতে পাই। খবর শুনে আমি এখানে আসি। এসে দেখি ক্যাশে থাকা নগদ টাকা, মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন সহ জামা-কাপড় নিয়ে গেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গোডাউনের দরজা ভাঙছে কিন্তু বাহির থেকে কোন লক্ষণ পাওয়া যায়নি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি বিস্তারিত পরে জানাবো।

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী