হোম > সারা দেশ > ঢাকা

সোনারগাঁয়ে ধ্বংসের পথে ৫০০ বছরের পুরোনো সেতু

ফজলে রাব্বী সোহেল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

সোনারগাঁয়ে মুসলিম শাসন আমলের ঐতিহাসিক কোম্পানীগঞ্জের সেতুটি ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। প্রায় ৫০০ বছরের পুরোনো এক খিলানবিশিষ্ট এই সেতুটি সংরক্ষণের অভাবে ও অতিরিক্ত যানবাহনের চাপে নড়বড়ে হয়ে ভেঙে পড়েছে।

সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি সম্প্রতি সেতুটি সংরক্ষণের দাবিতে মানববন্ধন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তর বরাবর লিখিত আবেদন করেছে।

জানা গেছে, মুসলিম শাসন আমলের ঐতিহাসিক রাজধানী সোনারগাঁ থেকে সিন্ধু নদ পর্যন্ত নির্মিত গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের সোনারগাঁয়ের পানাম নগরের কাছে কোম্পানীগঞ্জ এলাকায় কোম্পানিকা ব্রিজটি অবস্থিত। এর নির্মাণশৈলীতে ছোট লাল ইট ও চুন-সুরকি ব্যবহার করা হয়েছে। সোনারগাঁ উপজেলা প্রশাসনসহ পুরো উপজেলার মানুষের চলাচলের একমাত্র পথ এই সেতুটি অতিরিক্ত যানবাহনের চাপে নড়বড়ে হয়ে ভেঙে পড়ছে। এছাড়া ব্রিজের ওপর এবং দুপাশ দিয়ে ভারী যানবাহন চলাচল করায় সেতুটি মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।

মোগল আমলে এই ব্রিজের পাশে ব্যবসায়ীরা নদীপথে মালামাল জাহাজে করে এনে ব্যবসা পরিচালনা করত বলে সেতুটির নামকরণ কোম্পানিকা ব্রিজ হয়ে থাকতে পারে বলে ধারণা করা হয়। সেই থেকে সেতুটি মোগল আমলের একটি ঐতিহ্যবাহী স্থাপত্যের সাক্ষী হিসেবে টিকে আছে। স্থানীয় ইতিহাসবিদ, সংস্কৃতিসেবী ও সচেতন নাগরিকরা ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের মতে, এটি শুধু সোনারগাঁ নয়, সমগ্র বাংলার ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন। সেতুটি অবিলম্বে সংস্কার করা না হলে অমূল্য এই স্থাপত্যটি হারিয়ে যেতে পারে। সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ কমিটি সম্প্রতি সেতুটি রক্ষার দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মাজহারুল ইসলাম মানিক মেম্বার বলেন, ‘যেভাবে সেতুটি ভেঙে যাচ্ছে তাতে দ্রুত সংস্কার করা প্রয়োজন হয়ে পড়েছে।’ সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েস বলেন, ‘সোনারগাঁ শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস খুবই সমৃদ্ধিশালী। কোম্পানিকা সেতু একটি প্রাচীন প্রত্নসম্পদ। বর্তমানে এটি অযত্নে, অবহেলায় ধ্বংসের দ্বারপ্রান্তে। অবিলম্বে এ প্রত্নসম্পদকে সংস্কার ও সুরক্ষা করা প্রয়োজন।’

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী