হোম > সারা দেশ > ঢাকা

কালিয়াকৈর রেলক্রসিংয়ে ট্রাক বিকল, আটকে পড়ল ২ ট্রেন

প্রতিনিধি, কালিয়াকৈর ও গাজীপুর

গাজীপুরের জয়দেবপুর-ঈশ্বরদী রেললাইনের সোনাখালী রেলক্রসিং এলাকায় মালবাহী ট্রাক ফেঁসে যাওয়ায় ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ও পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস নামক দুটি ট্রেন এক ঘণ্টা আটকে থাকে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

বুধবার সকালে রেলক্রসিং এলাকায় মালবাহী ট্রাক রেললাইনে আটকা পড়ে। এ সময় নিরাপত্তার স্বার্থে ট্রেন দুটি প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে থাকে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাকটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

কালিয়াকৈর হাইটেক রেলওয়ে স্টেশন মাস্টার খায়রুল ইসলাম জানান, মালবাহী ট্রাক ফেঁসে যাওয়ার খবর পেয়ে আমরা পঞ্চগড় এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেসকে এক ঘণ্টা থামিয়ে রেখেছি।

ঘটনার বিষয়ে গাজীপুর রেলওয়ে উপসহকারী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, রেলক্রসিং এলাকায় ট্রাক আটকে পড়ার খবর পেয়ে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় ট্রেন সাময়িকভাবে থামিয়ে রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন গন্তব্যে ছেড়ে যায়।

এমই

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর