হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে মা-মেয়ে হত্যার ১৬ দিন পর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, (ঢাকা দক্ষিণ)

ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগ গ্রামের একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে মা ও মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বছরের ২৬ ডিসেম্বর তাদের হত্যা করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় লাশ উদ্ধার করা হয়েছে।

স্বজনরা জানান, গৃহশিক্ষিকা মিমের বাসা থেকে রোকেয়া ও তার মেয়ে ফাতেমার (১৪) লাশ উদ্ধার করা হয়। গত বছরের ২৬ ডিসেম্বর একই দিনে মা ও মেয়ে নিখোঁজ হয়। পরে থানায় সাধারণ ডায়েরি করে নিহত রোকেয়া বেগমের স্বামী শাহীন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়ে ফাতেমার গৃহশিক্ষিকা মিমের বাসা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা থানায় খবর দিলে পুলিশ মিমের ঘর তল্লাশি করে খাটের নিচে রোকেয়া বেগমের লাশ এবং বাথরুমের ছাদ থেকে শিশু ফাতেমার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ গৃহশিক্ষিকা মিম আক্তার, তার স্বামী হুমায়ুন ও দুই বোনকে গ্রেপ্তার করেছে।

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক

টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়, সাইকেল উপহার পেল ৯ কিশোর

দৌলতদিয়া ফেরিঘাটে আবারো নদীতে বাস, তদন্ত কমিটি