হোম > সারা দেশ > ঢাকা

পঞ্চবটীতে কনটেইনারের চাপায় দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেট কার

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

মালবাহী কন্টেইনারের নিচে চাপা পড়ে প্রাইভেটকার। ছবি: আমার দেশ

নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী এলাকায় মালবাহী কনটেইনারের চাপায় একটি প্রাইভেট কার দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় প্রাইভেট কারের চালক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত চালকের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পঞ্চবটী বনানী সিনেমা হলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চবটী-মুক্তারপুর দ্বিতীয় তলা সড়কের নির্মাণকাজ চলমান থাকায় পঞ্চবটী মোড় এলাকায় ইন্টারসেকশন, সংযোগ সড়ক ও র‌্যাম্প নির্মাণের কাজ চলছে। এতে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এসব গর্তে পড়ে প্রায়ই ব্যাটারিচালিত অটোরিকশাসহ ছোট-বড় যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে।

শুক্রবার রাতে ঢাকা থেকে পঞ্চবটীমুখী একটি ছাই রঙের প্রাইভেট কার বনানী সিনেমা হলের সামনে পৌঁছালে ঢাকাগামী একটি মালবাহী কনটেইনার কাত হয়ে গাড়িটির ওপর পড়ে যায়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আহত হন।

দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আহত চালককে গাড়ি থেকে উদ্ধার করেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এ দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে।

চলমান সড়ক নির্মাণকাজের কারণে সৃষ্ট গর্ত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে প্রায়ই দুর্ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা সড়কের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা এবং দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সালথার ওসিসহ টিম পাচ্ছে পুরস্কার

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে চারজন দগ্ধ

পাগলা মসজিদে এবার রেকর্ড ৫১ বস্তা টাকা, গণনা চলছেই

প্রায় পাঁচ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স

গোপালগঞ্জে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

খেলার মাঠের জায়গায় পুকুর, জরাজীর্ণ কক্ষে পাঠদান

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্যপ্রযুক্তিমন্ত্রীর

প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা কবে বই পাবে, জানালেন শিক্ষামন্ত্রী

জনগণ যেটা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে: আইজিপি

গভীর রাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন, আতঙ্কে এলাকাবাসী