হোম > সারা দেশ > ঢাকা

বাল্যবিয়ের অপরাধে বর-কাজীর জেল, কনেপক্ষের জরিমানা

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে বাল্যবিয়ের অপরাধে বরকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও কাজীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং কনের মাকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না মর্মে অভিভাবকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

বুধবার দিবাগত রাতে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল এই সাজা ও জরিমানা করেন। সাজাপ্রাপ্ত বর হলেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে ফাহরুম হোসেন (২৩)। সাজাপ্রাপ্ত কাজী হলেন শ্রীপুর উপজেলার কর্ণপুর গ্রামের তাইজুদ্দিনের ছেলে আবুল কালাম আজাদী (৪০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় উপজেলার বেড়াইদেরচালা গ্রামে ১৩ বছর বয়সী এক মেয়ের বিয়ে হয়। তখন স্থানীয় বাসিন্দারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আনসার সদস্যদের পাঠান। আনসার সদস্যরা বর ও কাজীকে উপজেলায় নিয়ে আসেন।

ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল বলেন, ‘বর ফাহরুম হোসেনের সঙ্গে মেয়েটির বিয়ে দেয়া হয়। বরপক্ষ সন্ধ্যায় কনের বাড়িতে আসে। কনের বয়স ১৩, বরের ২৩। খবর পেয়ে ঘটনাস্থলে আনসার সদস্যদের পাঠিয়ে বর ও কাজীকে উপজেলায় নিয়ে আসা হয়। পরে ঘটনার সত্যতা পেয়ে বর ফাহরুম হোসেনকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড, বাল্যবিয়ে পড়ানোর দায়ে কাজীকে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ও মেয়েকে অপ্রাপ্ত বয়সে বিয়ে দেয়ার অপরাধে কনের অভিভাবককে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, দণ্ডপ্রাপ্ত বর ও কাজীকে কারাগারে পাঠানো হবে।

সীমিত আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে ইফতার বাজার

বিএনপির ভোট চাইতে গিয়ে ভাঙল সংসার, দুই কন্যাকে নিয়ে অসহায় লাইজী

বেড়িবাঁধের গাছ কেটে নেয়া সেই বিএনপি নেতার পদ স্থগিত

মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত

ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের চাপায় শিক্ষার্থী নিহত

গাড়ি প্রবেশে বাধা হওয়ায় বেরিবাঁধের গাছ কেটে দিলেন বিএনপি নেতা

সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদে সরব কোটালীপাড়া সাংবাদিক ফোরাম

মাদারীপুরে আবারও দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণ

ঈশ্বরদীতে বেলারুশ নাগরিককে প্রাইভেটকারে চাপা দেওয়ার চেষ্টা, চালক আটক

নারায়ণগঞ্জ কারাগার থেকে বের হওয়ার এক ঘণ্টা পরেই যুবক খুন