হোম > সারা দেশ > ঢাকা

হাফ ভাড়া বিতর্কে চলন্ত মিনিবাস থেকে ফেলে ছাত্র হত্যা

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরে হাফ ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জেরে এক কলেজ ছাত্রকে চলন্ত মিনিবাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে মহানগরীর পোড়াবাড়ী এলাকায় তাকওয়া পরিবহনের একটি মিনিবাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটায়।

নিহত শিক্ষার্থীর নাম সিয়াম (১৯)। তিনি স্থানীয় রোভার স্কাউট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তিনি গাজীপুর সদর উপজেলার বাউপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, রাত ৯টার দিকে সিয়াম চান্দনা চৌরাস্তা থেকে ওই বাসে চড়ে পোড়াবাড়ি (মাস্টারবাড়ী) যাচ্ছিলেন। পথে হাফ ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হেলপার উত্তেজিত হয়ে সিয়ামকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এ সময় ওই বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেলেও এলাকাবাসী বাসটি আটক করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার ও বাসটি জব্দ করে। আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ বিনা ময়না তদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএস

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক