হোম > সারা দেশ > ঢাকা

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১৫, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, সাভার

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে সাভারের উলাইল ও হেমায়েতপুরে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের দফায় দফায় ধাওয়া পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আন্দোলনের একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখায় প্রায় এক ঘণ্টা যান চলাচল পুরোপুরি বন্ধ থাকে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে বিভিন্ন পোশাক কারখানা থেকে বের হয়ে কয়েকশ শ্রমিক ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ সময় আন্দোলনরত শ্রমিকেরা ‘আল-মুসলিম’ গার্মেন্টসে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এগোলে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল ছুড়তে শুরু করেন। জবাবে পুলিশ আত্মরক্ষার্থে টিয়ারশেল (কাঁদুনে গ্যাস) নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল, যা পরবর্তীতে স্বাভাবিক হয়। এ ঘটনার পর থেকে পুরো উলাইল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

অন্যদিকে, সাভারের হেমায়েতপুরেও পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সকাল থেকেই মহাসড়কে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সতর্ক প্রহরায় রয়েছেন। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও যৌথ বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এদিকে, সাভারের পাশের শিল্পাঞ্চল আশুলিয়ায় এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর